ছবি: সংগৃহীত
সারাদেশ

শিমুলিয়ায় হোটেল মালিকদের সাথে মতবিনিময় 

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং থানায় শিমুলিয়া ফেরিঘাটের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পর্যটন খাতের উন্নয়ন ও পর্যটকদের আকৃষ্ট করার স্বার্থে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: দেশের অভূতপূর্ব রূপান্তর ঘটেছে

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন, মুন্সিগঞ্জ টুরিস্ট পুলিশ জোন ইনচার্জ মো. আসাদুজ্জামান টিটু, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুরাদ খান ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ শিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শিমুলিয়া ঘাটের রূপসী বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিরালা হোটেল এন্ড রেস্টুরেন্ট, ইলিশ আড্ডা রেস্টুরেন্ট, নিউ মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট, বসুমতি হোটেল এন্ড রেস্টুরেন্ট, শখের হাড়ি রেস্তোরা, ইলিশ বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট, কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট, ইলিশ ভুজ রেস্তোরাঁ, সুপারস্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট, কাঁচা লঙ্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট ও রুপালি ইলিশ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ও প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন: আজ মহান স্বাধীনতা দিবস

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নাইমুল হক বলেন, শিমুলিয়া ঘাটে প্রতিদিনই বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবারে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। পদ্মাসেতুর অপরূপ সৌন্দর্য অবলোকন ও মেঘনা নদীর তাজা ইলিশ খাওয়ার জন্য প্রচুর দর্শনার্থী উপস্থিত হয়।

তাদেরকে উন্নত মানের খাবার পরিবেশনসহ পর্যটন খাতের উন্নয়নে আরো অধিক ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে রেস্টুরেন্ট মালিকবৃন্দকে এগিয়ে আসতে হবে। রেস্টুরেন্ট পরিষ্কার-পরিচ্ছন্ন ও সহনীয় দাম নির্ধারণসহ আরো বিভিন্ন বিষয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা