সভাপতি আকন্দ ও সাধারণ সম্পাদক মুর্তজা
সারাদেশ
মাদারীপুর প্রেসক্লাবের কমিটি ঘোষণা

সভাপতি আকন্দ ও সাধারণ সম্পাদক মুর্তজা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর প্রেসক্লাবের দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন যুগান্তর ও এটিএন বাংলার সাংবাদিক গোলাম মাওলা আকন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভির সাংবাদিক এম.এর মুর্তজা।

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মাদারীপুর নতুন শহর এলাকার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১৯ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শফিক স্বপন (আমাদের সময়,সান নিউজ ২৪), বেলাল খান (ইউএনবি), আক্তার হোসেন বাবুল (দৈনিক খবর), যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম. রাসেল (সম্পাদক, আলোকিত সময়), বেলাল রিজভী (বাংলাদেশ প্রতিনিধি ও নিউজ ২৪ টিভি), রিপনচন্দ্র মল্লিক (ইনডিপেনডেন্ট টিভি), সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিম (চ্যালেন ২৪), কোষাধ্যক্ষ সাব্বির হোসাইন আজিজ (এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক নাজমুল হক (মানবকন্ঠ), সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এমদাদ খান (বাংলাদেশ টুডে), সহ-সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান (আমার সংবাদ), মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা সরোয়ার (সম্পাদক, আশ্বাস), কার্যকরী সদস্য অলিউর আসহান কাজল (মানবজমিন), গাউছ-উর-রহমান (সম্পাদক, শরীয়তুল্লাহ), শরীফ মো. ফায়েজুল কবীর (সন্ধ্যাবানী), ম.ম হারুন-অর-রশিদ (আনন্দ টিভি) ও কে এম, রাশেদ কামাল (জবাবদিহি)। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন : সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার: পুলিশ

নব কমিটির সভাপতি গোমাল মাওলা আকন্দ বলেন, ‘নবনির্মিত ভবনে অফিস স্থাপন ও যোগ্যতা অনুসারে নতুন সাংবাদিকদের সাধারণ সদস্য করা এবং সাংবাদিকদের সকল প্রকার মঙ্গলজনক কাজের উদ্যোগ গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা