সারাদেশ

মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় বোনের সাথে রাস্তা পারপারের সময় মাইক্রোবাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মেহজাবিন সামারুক মিরা নামে (৮) আরও এক শিশু গুরুতর আহত হয়।

আরও পড়ুন:

নিহত শিশুর নাম মাহি (৮) সে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের শাকায়েত মিয়ার মেয়ে।

শুক্রবার ( ২২ এপ্রিল ) বিকেলে উপজেলার ছাতারপাইয়া টু সোনাইমুড়ী সড়কের ছাতারপাইয়ার পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাহি ও মিরা উপজেলার ছাতাপাইয়া রোডে পশ্চিম বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই শিশু মাইক্রোবাস দেখে হঠাৎ দৌড় দেয়। এ সময় সোনাইমুড়ী গ্রামী একটি মাইক্রোবাসের চাপা পড়ে শিশু মাহি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মিরা (১০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ায় হয়।

আরও পড়ুন:

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করেননি। তারা পারিবারিক ভাবে ঘটনাটি নিষ্পত্তি করে ফেলবে বলে পুলিশকে জানায়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা