সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার সুগন্ধা পরিবহন নামের ১টি যাত্রীবাহী বাসের চাপায় লিপি আক্তার (৩৫) ও লামিসা আক্তার (১৩) নামে মা ও মেয়ে নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাবার-ছেলের লাশ উদ্ধার

নিহতরা হলো, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের সৌদি প্রবাসী ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার ও তার মেয়ে লামিসা। এ ঘটনায় নিহত লামিসা কুমিল্লা সেনানিবাসের পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, নিহত লিপি আক্তার তার মেয়েকে নিয়ে প্রতিদিন স্কুলে যেতেন আবার আসার সময় নিয়ে আসতেন। সোমবার প্রতিদিনের মতোই সকালে তিনি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় সেনানিবাস ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় সুগন্ধা পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় লিপি। এরপর স্থানীয়রা লামিসাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ১টি হাসপাতালে নিয়ে যায়। এর পরে সেখানে প্রায় ২ ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) থাকার পরে সেও মারা যায়।

আরও পড়ুন: নদীতে ডুবে শিশুর মৃত্যু

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। কিন্তু ঘাতক বাসটির চালক বা সহযোগী কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা