সারাদেশ

ঝালকাঠিতে কারেন্ট জাল ও ইলিশ জব্দ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৫৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : ভোলায় ৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে পালিয়েছে জেলেরা। এসময় ৫০ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫৩ কেজি ইলশ জব্দ করে মৎস্য বিভাগ। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা