সারাদেশ

মোংলায় ভ্যান চালককে হত্যা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল আমিন (৩৫) নামে এক ভ্যান চালককে কিল ঘুসি মেরে হত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

বুধবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মামার ঘাট এলাকায় মারপিটের ঘটনায় ওই ভ্যান চালক নিহত হয়।

নিহত আল আমিন মালগাজী এলাকার সবুর শেখের ছেলে।

আরও পড়ুন : দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত ভ্যান চালক আল আমিনের ভ্যানের সাথে ধাক্কা লাগা নিয়ে খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ের হাতাহাতি ও ধস্তাধস্তি করলে ভ্যান চালক অচেতন হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা ভ্যান রিক্সা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, হেলাল একাধিক মামলার আসামি। সে একজন মাদকাসক্ত। আল আমিনের ভ্যান ঢালু থেকে উঠতে গেলে হেলালের গায়ে স্পর্শ করলে হেলাল আল আমিনকে মারধর করলে আল আমিন মারা যায়।

আরও পড়ুন : রাজধানীতে সড়কে যুবকের মৃত্যু

সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, প্রত্যাক্ষদর্শীদের তথ্য অনুযায়ী আসামিকে চিহ্নিত করতে পেরেছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতকে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা