সারাদেশ

ভোলায় ৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি : ভোলার জাংগালিয়া নদীতে “মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

আরও পড়ুন : মোংলায় ভ্যান চালককে হত্যা

কোস্ট গার্ড জানায়, বুধবার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা অভিযান পরিচালনা করে ভোলা জেলার সদর উপজেলার জাংগালিয়া নদীর ভোলার খাল এলাকায় বরিশাল থেকে ভোলার উদ্দেশ্য আসা কাঁচামালবাহী ইমা পরিবহন নামের একটি স্টীলবডি থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যর ১৭ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জালসহ স্টীল বডির ২ জনকে আটক করা হয়েছে।

পরবর্তীতে ভোলা সদর উপজেলার মৎস্য বিভাগের প্রতিনিধি রফিকুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জালের প্রকৃত মালিক না থাকায় আটক দুই ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেও বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, "মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিতের লক্ষে গত ১২ অক্টোবর হতে আগামী ২ নভেম্বর ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। তারি অংশ হিসেবে ভোলার জলসীমায় গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান পরিচালা করে ১৭ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন আওতাধীন এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জনপিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা