ছবি- সংগৃহিত
সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের পশ্চিম কাছাড়ীকান্দা গ্রামে পাওনা টাকা চাওয়ায় ইসমাইল হাওলাদার নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নুর মোহাম্মদ ও বাহাউদ্দিন নামের দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পাশ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের রফিক মোল্লা নামের এক ব্যক্তি ইসমাইলের দোকান থেকে ৩ হাজার টাকার মুদি মালামাল বাকি নেন। শুক্রবার সকাল ১১টার দিকে ইসমাইল তার কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় রফিক মোল্লা ডাকুয়া ইউনিয়ন থেকে ৫০-৬০ জনকে নিয়ে এসে ইসমাইলের দোকানে হামলা চালায়। এসময় স্থানীয়রা এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনে। রাত ৮টার দিকে আবার ওই এলাকার রফিক মোল্লা ও বাবুল তালুকদারসহ ৪০ থেকে ৫০ জন হামলা চালায়। এসময় ইসমাইল মারত্মকভাবে আহত হন।

আরও পড়ুন: মির্জাপুরে ‘সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ কর্মশালা অনুষ্ঠিত

পরে স্থানীয় লোকজন ইসমাইলকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা