সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বারুনী পূজা উপলক্ষে ৩ দিন ব্যাপী উৎসব

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীতে বারুনী স্নান ও তিন দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। গত বুধবার হতে শুক্রবার বিকেল পর্যন্ত চলে এই মেলা। স্নানে নারী পরুষ বৃদ্ধ সকল বয়সের হিন্দু সম্প্রদায়ের মানুষজন অংশ নেয়। এ উপলক্ষে নদীর পাশে অস্থায়ি বারুনী মেলা।

আরও পড়ুন: লোকটার সবই আছে কিন্তু বুদ্ধি নেই

প্রতি বছর চৈত্র মাসে বারুনী তিথিতে বারুনী স্নান করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। সে অনুসারে ঠাকুরগাঁও জেলায় সেনুয়া নদীর তীরে বুধবার হতে শুক্রবার পর্যন্ত তিন দিন ব্যাপী বারুনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাজারও হিন্দু ধর্মাবলম্বী মানুষজন অংশ নেন। তারা সেনুয়া নদীতে স্নানের মাধ্যমে বারুনী উৎসব পালন করে।

পৌর শহরের শ্মশান কালী মন্দিরের পেছনের সেনুয়া নদীর তীরে ‘গঙ্গা মায়ের মন্দির’ প্রাঙ্গনে এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ফুল পাখি,মাটির তৈজষপত্র সহ জিলাপী নাগদোলা ইত্যাদির পসরা বসানো হয়। নদীতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলকে পূজা, আর্চনা, অর্পন করতে দেখা যায়। এর মাধ্যমে পরিবারের পিতা-মাতাসহ যারা পরলোকগমন করেছেন তাদের জন্য মঙ্গল কামনা করা হয়।

আরও পড়ুন: দুই বিমানের সংঘর্ষে নিহত ৩

বারুনী উৎসবের পরিচালক বিজয় কুমার রায় বলেন, হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারুনী তিথিতে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়। এ তিথিতে গঙ্গা স্নান করে এক মনে ইশ্বরের কাছে ক্ষমা প্রার্থণা করলে ইশ্বর সব পাপ ক্ষমা করে দেয় এবং ইশ্বরের অপার কৃপা লাভ করা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা