সারাদেশ

নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দিলেন সংসদ সদস্য

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ১১ ইউপির ১১ চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা প্রদান করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম এমপি।

আরও পড়ুন: নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেফতার ১

সংবর্ধনা দেওয়া হয় শুক্রবার (১ এপ্রিল) জেলা পরিষদ অডিটোরিয়াম, ঈশ্বরগঞ্জ। সকাল ১০ ঘটিকায় এ সংবর্ধনা শুরু হয়ে শেষ হয় দুপুর ১ টায়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া।

আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, ১নং সদর ঈশ্বরগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু হানিফা হানিফ, ২ নং সোহাগ ইউপির চেয়ারম্যান কাদির আহম্মেদ ভুঁইয়া,৩ নং সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভুঁইয়া, ৪ নং আঠারবাড়ি ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, ৫নং জাটিয়া ইউপি শামছুল হক ঝন্টু, ৬নং মাইজবাগ ইউপি চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুল, ৭নং মকটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ, ৮নং রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির, ৯নং উচাখিলা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হাসান খান সেলিম, ১০ নং তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, ১১ নং বড়হিত ইউপি চেয়ারম্যান আজিজুল হক ভুইয়া মিলন।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টি হতে পারে

এছাড়াও ১১ ইউনিয়নের সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গত ২৮ মার্চ উপজেলার ১১ ইউপির ১১ চেয়ারম্যান ও ৯৯ জন সাধারণ সদস্য ও ৩৩ জন সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা