সারাদেশ

সৈয়দপুরে নবীন চিকিৎসকদের সংবর্ধনা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সংগঠনের উদ্যোগে নতুন চিকিৎসকদের সংবর্ধনা ও সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে শহরের আদিবা কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কাশ্মিরে বিয়ের গাড়ি খাদে পড়ে ৯ জনের মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম। সংগঠনের সৈয়দপুর শাখার সভাপতি ডা. মো. মাহবুবুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে সায়েন্টিফিক সেমিনারের মুখ্য আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাহিদ বসুনিয়া।

এতে বক্তব্য দেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ সভাপতি ডা. এ কে এম খায়রুল বাশার মানিক, সাধারন সম্পাদক ডা. মো. আনিছুল হক। এ সময় নবীন চিকিৎসকদের মধ্যে বক্তব্য দেন ডা. নাজমুল হুদা, ডা. নাজমুন নাহার স্বর্ণা ও ডা. মেহেজাবিন মজিদ প্রমুখ। পরে যোগদানকৃত চিকিৎসকদের মাঝে ফুল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, এ পেশা হচ্ছে একটি মানব সেবামূলক বিষয়। এলাকার রোগীদের যাতে সঠিকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করা যায় এ জন্য জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে সেবা প্রদাণ করতে হবে। এই সেবার মাধ্যমে জনগণের খুব কাছাকাছি যাওয়া যায় এবং নিজের যোগ্যতা প্রমাণ করা যায়। তাই নতুনদের সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ইসরায়েলের গুলিতে নিহত ২ ফিলিস্তিনি

চিকিৎসকদের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাধীনতা নেই উল্লেখ করে বক্তারা বলেন, চিকিৎসকরা চিকিৎসা সেবায় নিবেদিত। চিকিৎসকদের উপর কোন অন্যায় আচরণ সহ্য করা হবে না। চিকিৎসকদের কাজে কোন অবহেলা থাকলে আইনের আশ্রয় নিবেন। শক্তি প্রয়োগ করে চিকিৎসক ও প্রতিষ্ঠানের উপর হামলা করা যাবে না। জরুরী বিভাগেও চিকিৎসা দিতে গিয়ে অনেক সময় রোগীদের স্বজনদের কাছে রোষানলের শিকার হতে হয়।

তাই চিকিৎসক সুরক্ষা নিশ্চিত করণে আইন করতে হবে। যাতে করে চিকিৎসকরা নির্বিঘ্নে চিকিৎসা সেবা দিতে পারেন। সবশেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পুরো অনুষ্ঠানটি সঞ্চালয়নে ছিলেন ডা. মো. রাইসুল কবির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা