সারাদেশ

চাকরিতে বধির প্রতিবন্ধী অন্তর্ভুক্তকরণের দাবীতে সৈয়দপুরে মানববন্ধন

আমিরুল হক, নীলফামারী: সরকারি-বেসরকারি চাকরিতে বধির প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছে বধির কল্যাণ সংস্থা। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় অর্ধশত মূক, বধির ও শ্রবণপ্রতিবন্ধীরা অংশ নেয়।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড এ্যাডভোকেসি নেক্সাস’র কেন্দ্রীয় কমিটির সদস্য সনজিত কুমার মাঝী। বধির সংঘের সভাপতি ওয়াদুদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী সংস্থার উপদেষ্টা দুলাল হোসেন। উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ সফিকুল হক বাবুসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনাকালীন দূর্যোগ তাদেরকে আরও বেশী অসহায় করে তুলেছে। সরকারের সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে ২০০০ সালের মধ্যে প্রতিবন্ধী ভাতা ১ হাজার ৫শ৩৯, টাকায় হওয়ার কথা থাকলেও তা মাত্র ৭৫০ টাকায় আটকে আছে।

আজও প্রণীত হয়নি সরকারি কর্মসংস্থানে অন্তর্ভুক্ত হওয়ার বিশেষ নীতিমালা। দীর্ঘদিন শিক্ষাঙ্গন বন্ধ থাকা, চাকরির বাজারে প্রতিবন্ধী মানুষের সুযোগ আরও কমে যাওয়া, মূদ্রস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনায় বাজেটে সরকারী বরাদ্দ নিশ্চিতের করতে এই মানববন্ধন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা