সারাদেশ
অভিযুক্ত সাংবাদিকের ডোপ টেস্টের দাবী

মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিনা আফরিন, পটুয়াখালী: মিথ্যা তথ্য ও পুরোনো ছবি দিয়ে সংবাদ পরিবেশন করে কুয়াকাটা সৈকত রক্ষা প্রকল্পের চলমান কাজ বাঁধাগ্রস্থ করার প্রতিবাদে পটুয়াখালীতে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

আরও পড়ুন: মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে সরকারের নানামূখী পদক্ষেপ

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেসার্স কে.কে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রকৌশলী মোঃ কবির হোসেন এ দাবী করেন।

লিখিত বক্তব্যে কবির হোসেন জানান, গত মার্চ মাসে পানি উন্নয়ন বোর্ডের জরুরী রক্ষনাবেক্ষনের আওতায় সমুদ্রের অব্যাহত ভাঙ্গন থেকে কুয়াকাটা সৈকত রক্ষা প্রকল্পের কাজ শুরু করে কে.কে. এন্টারপ্রাইজ। কার্যাদেশ অনুযায়ী লোকাল বালু দিয়ে জিও ব্যাগ ও টিউব ভরাট করার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের নির্দশনায় চাঁদপুর থেকে বালু এনে কাজ করা হচ্ছে। কাজের জন্য সংগ্রহ করা বালু যাতে সৈকতের বালুর সাথে না মিলতে পারে সে জন্য পলিথিন বিছিয়ে বালু স্টক করা হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষক দল ও টাস্কফোর্স কমিটি নিযমিত কাজ মনিটরিং করছে এবং ব্যাবহৃত বালুর মান পরীক্ষা করছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ করতে সম্প্রতি চ্যানেল আই পটুয়াখালী প্রতিনিধি মোঃ এনায়েতুর রহমান ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফ উদ্দেশ্য প্রনোদিত ভাবে পুরানো ফুটেজ ও মনগড়া তথ্যের সমন্বয়ে স্ব স্ব মিডিয়ায় সংবাদ পরিবেশন করেছেন।

আরও পড়ুন: মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা গ্রেফতার

তিনি আরও অভিযোগ করেন এই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তিনি বা তার কোনো প্রতিনিধির বক্তব্য গ্রহন করা হয়নি। এক তরফাভাবে কোন নিয়মনীতি তোয়াক্কা না করে উদ্দেশ্য প্রনোদিতভাবে এ নিউজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো অভিযোগ করেন,ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা চেয়ে না পাওয়ায় তারা এ কাজ করেছেন। মদপ্য অবস্থায় কাজের সাইটে গিয়ে গালাগাল করারও অভিযোগ করেন তিনি। তিনি সাংবাদিকতা পেশার সম্মান রক্ষার্থে অভিযুক্ত দুই সাংবাদিকদের ডোপটেষ্টের দাবী জানান তিনি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ সর্বক্ষন পর্যবেক্ষনে করা হচ্ছে। প্রতি জাহাজ বালু আনার পরে তার নমুনা সংগ্রহ করে গুণগত মান পরীক্ষা হয়। মনগড়া তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের তিব্র নিন্দা জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা