সারাদেশ

জামালপুরে নদীতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরে ব্রহ্মপুত্র নদীতে ডুবে স্বপন দে (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৫টায় বানিয়া বাজারের নিচে ব্রহ্মপুত্র নদীতে এ ঘটনা ঘটে। মৃত স্বপন দে শহরের পালপাড়া এলাকার সুবীর দের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পাশেই ড্রেজার দিয়ে মাটি কাটার গভীর গর্তে ডুবে যায়। অনেক খুঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম জানান, আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পাই শ্মশান ঘাটের কাছে একটি ছেলে নদীতে ডুবে গেছে। তারপর আমরা এসে ত্রিশ মিনিটের মত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। লাশটি স্বজনের কাছে হস্থান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা