সারাদেশ
সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয় 

কাঠালিয়ায় প্রধান শিক্ষকসহ ৫ জনকে শোকজ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধ দাতা সদস্য করার বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া ১০ দিনের মধ্যে তার জবাব দিতে শোকজ করেছে আদালত। বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য শহিদুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সহকারী জেলা জজ আদালতে (কাঠা) এ মামলা (নং ৪৬/২২) দায়ের করেন।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

একই আদালত আগামী ১৭ মে পর্যন্ত মামলার বাদী ও ৫ বিবাদীর উপর স্থিতিবস্থা জারি করেছে। এর ফলে ২১ মার্চ নির্ধারিত ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানও স্থগিত হয়ে গেছে।

রোববার (২০ মার্চ) আদালতের নির্দেশ বিবাদীদের কাছে প্রেরণ করা হয়েছে বলে বাদীর আইনজীবী এড. তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগে করা হয়েছে, সরকারি বিধিমালা অনুযায়ী যেকোন মাধ্যমিক বিদ্যালয় তহবিলে ২লাখ টাকা অনুদান দিয়ে স্থায়ী দাতা সদস্য ও ২০ হাজার টাকা প্রদান করে এক বছরের জন্য (অস্থায়ী) দাতা সদস্য করা যাবে। তবে এক্ষেত্রে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের কমপক্ষে ৬মাস পূর্বে ব্যাংক হিসাবে অনুদান প্রদানের জমা রশিদ রাখতে হবে। অথচ সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২১ মার্চ নির্ধারিত ম্যানেজিং কমিটির নির্বাচনে মোঃ কামরুল হাসান ও মেহেদী হাসান নামে দুই ভাইকে বিধিবহির্ভূতভাবে দাতা সদস্য উল্লেখ করে ভোটার তালিকাভূক্ত করা হয়েছে।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত ভোটের তালিকায় উদ্দেশ্য মূলকভাবে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে গোপনে এ কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। মামলায় বিধিবহির্ভূতভাবে দাতা সদস্য হওয়া মোঃ কামরুল হাসান, মেহেদী হাসান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, ম্যানের্জি কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন ও বিদ্যালয় পরিদর্শক বরিশাল শিক্ষা বোর্ডসহ ৫জনকে বিবাদী করা হয়েছে।

এছাড়াও স্থানীয় একটি সূত্র জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী মহলের সাথে আতাঁত করে শীগ্রই ভারমুক্ত হয়ে প্রধান শিক্ষক হওয়ার চুক্তিবদ্ধ হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রধান শিক্ষক পদোন্নতীর জন্য নিজের অনুগত লোকদের নিয়ে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গোপনে এই দুজনকে দাতা সদস্য হিসাবে অন্তভূক্ত করেছেন।

আরও পড়ুন: ইতিহাস বিকৃতিকারী কখনও ক্ষমা পাবে না

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, তিনি আদালতের শোকজ ও স্থিতিবস্থা জারির বিষয়টি আজ (রোববার) প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে শুনেছেন। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিধি-বিধান অনুযায়ী দাতা সদস্য নেয়া হয়েছে এখানে বিধিবহির্ভূত কোন কিছুই করা হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা