সারাদেশ

জামালপুরে ২৪৮টি স্পটে টিসিবির পণ্য বিক্রি

শওকত জামান, জামালপুর: জামালপুরে ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ন্যায্যমূল্যে চিনি, ডাল ও তেল বিক্রি শুরু হয়েছে। জেলার ৭ উপজেলা, ৮ পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে চলছে টিসিবির এই বিক্রি কার্যক্রম।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

রোববার (২০ মার্চ) সকাল ১০টায় এ বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

টিসিবি সদর উপজেলায় ১০টি স্পটে এই পণ্য বিক্রি শুরু করেছে। এর মধ্যে পৌরসভায় ২টি ও ৮ ইউনিয়নের ৮টি স্পষ্টে দেওয়া হচ্ছে চিনি, ডাল ও তেল। এছাড়া সারা জেলায় ৫৯ জন ডিলারের মাধ্যমে ২৪৮টি স্পটে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।

সকাল ১০টায় টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার মোট দু’বার পণ্য কিনতে পারবে। আজ জামালপুর পৌরসভার ২ টি স্পষ্টসহ ৮ ইউনিয়নের ৮ টি স্পটে এই কার্যক্রম চলছে। প্রতি স্পটে ১ হাজার করে সারা উপজেলায় মোট ১০ হাজার পরিবারকে পণ্য দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৭ জনের মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, প্রতি পরিবার ২ কেজি চিনি, দুই কেজি ডাল ও দুই কেজি তেল কিনতে পারবে। টিসিবি থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা ও তেল ১১০ টাকায় বিক্রি হবে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হলে আরেকবার এই পণ্য কিনতে পারবে কার্ডধারী পরিবারেরা। এটা রমজানের আগেও কিংবা রমজানের মাঝামাঝি সময়েও হতে পারে।

সাংসদ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে এই উদ্যোগ নিয়েছেন সরকার। জামালপুরসহ সারাদেশে এক কোটি পরিবার এই সুবিধা ভোগ করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা