সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ মাদকসম্রাট আটক শ্রীঘরে

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় ৪৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি রানীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দপুর (পুরাতন গরুহাটি) গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আমির হোসেন (৩৬)।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৪ জনের লাশ উদ্ধার

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই এরশাদ তার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক কারবারি আমির হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশ তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করে। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, শনিবার রাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে হাতেনাতে আটক করা হয়। রোববার সকাল সাড়ে ১১ টায় তাকে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা