সারাদেশ

ঠাকুরগাঁওয়ে টিসিবি কার্ড প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ায় বাণিজ্য মন্ত্রনালয়ের আওতায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র মাধ্যমে জেলায় ফ্যামিলি কার্ডে মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য শুরু করা হয়েছে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ২ জনের লাশ উদ্ধার

এদিকে, টিসিবির কার্ড দিতে সদরের ২১ নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে নগদ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। অবশ্য ইউপি চেয়ারম্যান কার্ড লেখার খরচ বাবদ ১০ টাকা করে গ্রহণের কথা স্বীকার করেছেন।

জানা গেছে, ঠাকুরগাঁও সদরের ২২ টি ইউনিয়নের মধ্যে ২১ নং ঢোলারহাট ইউনিয়নে ৯১১টি পরিবারের মাঝে টিসিবি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এসব কার্ড গ্রহণে স্থানীয় মেম্বার ও মহিলা মেম্বারগণ সুবিধাভোগী ব্যক্তিদের ডেকে নিয়ে ২০০ থেকে ৫০০ পর্যন্ত টাকা গ্রহণ করে এসব কার্ড দিয়েছেন। স্থানীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি লিজা বিশ্বাসসহ অনেকে প্রতিটি প্রদানে টাকা গ্রহণের অভিযোগ তুলেন এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের মোবাইল ফোনে অভিযোগ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, কাছে দলীয় দুস্থ ও দরিদ্র ১৯৮ জনের নামের তালিকা নেওয়া হলেও একটিও কার্ড তাকে দেওয়া হয়নি। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা টিসিবির কার্ড প্রদানে অর্থ গ্রহণের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

আরও পড়ুন: ইতিহাস বিকৃতিকারী কখনও ক্ষমা পাবে না

অবশ্য ২/১জন মেম্বার মাথাপিছু ১০ টাকা করে টাকা গ্রহণের কথা স্বীকার করলেও ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় টাকা গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি দলীয় লোকজনের তালিকারে বিষয়ে খুব শীঘ্রই সমন্বয় করা হবে বলে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, টিসিবি কার্ড প্রদানের জন্য কোন সুবিধাভোগীর কাছ থেকে কোন প্রকার অর্থ গ্রহণ করা যাবে না। তবে কারও বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ঢাকার সঙ্গে চুক্তি করতে চায় ওয়াশিংটন

প্রথমদিনে সদর উপজেলার পৌরসভা, ঢোলারহাটসহ বেশ কিছু ইউনিয়নে কার্ডের মাধ্যমে ৪৬০টাকা প্যাকেজ মূল্যে ২ লিটার সোয়াবিন তেল, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি দেয়া হয়। ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে উদ্বোধনের দিনে প্রথম ধাপে পৌরসভার ৫২৫ জন নিন্ম আয়ের মানুষের মাঝে এই পণ্য বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় ৯২হাজার ৬৮৮টি পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ৩৯ হাজার ৯২৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ হাজার ৭৭৬টি, রানীশংকৈলে ১৪ হাজার ৮৪০টি, পীরগঞ্জে ১৬ হাজার ৫৯৩টি ও হরিপুর উপজেলায় ৯ হাজার ৫৫৪টি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা