সারাদেশ

ভালুকায় দলিল লেখকদের পরিচয়পত্রে সরকারি লোগো!

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকারি বেতনভুক্ত নয় এমনকি কোনো কর্মকর্তাও নন, অথচ তাদের পরিচয়পত্রে এবং গলায় ঝুলিয়ে রাখার ফিতায় দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় লোগো।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৪ জনের লাশ উদ্ধার

সাব-রেজিস্ট্রারের স্বাক্ষরযুক্ত এসব লোগো সম্বলিত পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভালুকা উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের শতাধিক দলিল লেখক। এতে অনেকে মনে করছেন দলিল লেখকরা সরকারি চাকরিজীবী। এ নিয়ে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়।

জানা গেছে, ভালুকা উপজেলায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সরকারি সনদপ্রাপ্ত ১৫০ জন দলিল লেখক রয়েছেন। সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর করা দলিল লেখকদের পরিচয়পত্র এবং ফিতা দেওয়া হয়েছে সাব-রেজিষ্ট্রার কার্যালয় থেকে। এসব পরিচয়পত্রে লিখিত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ সম্বলিত লেখা সরকারি মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ বা বেআইনি।

এ ব্যাপারে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি সফিকুল ইসলাম বলেন, পরিচয়পত্রে লোগো ব্যবহারের বিষয়টি রেজিস্ট্রার স্যারের অজান্তে হয়েছে এবং ওই সকল কার্ড সবার কাছ থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন: ইতিহাস বিকৃতিকারী কখনও ক্ষমা পাবে না

ভালুকা সাবরেজিস্ট্রার আসমা আক্তারের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, দলিল লেখকরা রেজিষ্ট্রারের স্বাক্ষরিত রাষ্ট্রীয় লোগো ব্যবহার করতে পারেন না। বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে।

ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মহছেন মিয়া জানান, দলিল লেখকদের রাষ্ট্রীয় লোগো ব্যবহার করার কোন সুযোগ নেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা