সারাদেশ

সৈকতে মৃত মাছের ঢল

সান নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীতে এবার মরা মাছের ঢল দেখা গেছে। শনিবার (১৯ মার্চ) বিকেলে জোয়ারের ঢেউয়ে সৈকতের স্যান্ডি বিচ থেকে হ্যাচারি পয়েন্ট পর্যন্ত আধাকিলোমিটার এলাকায় এসব মৃত মাছ ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

অনেকে মরা মাছের এ ঢলের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। পরে মরা এ মাছের উৎস নিয়ে ফেসবুকেও আলোচনা চলে। বালুচরে আটকে পড়া এসব মৃত মাছ কুঁড়াতে আশপাশের বাসিন্দারা বালিয়াড়িতে আসেন। তাদের সঙ্গে দর্শক হন পর্যটকরাও।

দরিয়ানগর এলাকার এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, বিকেলে হঠাৎ শুনতে পাই ঢেউয়ের সঙ্গে সামুদ্রিক এক প্রজাতির ছোট মাছ কূলে উঠে এসেছে। মৃত এ মাছগুলো কুড়াতে স্থানীয়রা ঝুড়ি নিয়ে সৈকতে আসেন। কলাতলীর বেলি হ্যাচারি থেকে স্যান্ডি বিচ পয়েন্ট পর্যন্ত মাছগুলো দেখা গেছে।

তিনি আরও বলেন, এর আগে মৃত তিমি উঠে আসতে দেখেছি। ঢেউয়ে ভেসে এসেছিল বিপুল পরিমাণ বর্জ্যও। কিন্তু একসঙ্গে এত সামুদ্রিক ছোট মাছ কেন মরলো তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ঢেউয়ের সঙ্গে মৃত মাছ ভেসে আসার খবর শুনলেও কোথা থেকে এসব মাছ ভেসে এসেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে জানানো হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের একটা টিম সমুদ্র তীরে গিয়ে মৃত মাছগুলোর নমুনা সংগ্রহ করেছে। সেগুলো পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে মাছগুলোতে কোনো সমস্যা দেখা যায়নি। এরপরও ফলাফল হাতে এলে জানা যাবে কী কারণে মাছগুলো মরলো।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

তবে, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. মো. খালেকুজ্জামানের মতে, ফেসবুকে ঘোরা মরা মাছের এ দৃশ্যটি কলাতলী এলাকার নয়। কারণ সৈকতের যে পয়েন্টের কথা বলা হচ্ছে তা লোকারণ্য থাকে। আর সেখানে মাছ উঠলে একসঙ্গে অনেক স্থানীয় মাছ ধরতে আসতো।

এখানে হাতেগোনা কয়েকজনকে দেখা গেছে। তাই এ চিত্রটি এখানকার বলে মনে হয় না। এরপরও আমার উপজেলা মৎস্য কর্মকর্তাকে সরেজমিন তদন্তের ভার দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা