ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রেন দুর্ঘটনা, চালকসহ বরখাস্ত ৪

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা জেলার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর ট্রেন সোনারবাংলা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন : কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

বরখাস্তকৃতরা হলেন, সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) এবং হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ।।

চট্টগ্রাম পূর্বাঞ্চলের রেলওয়ের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন ।

জাহাঙ্গীর হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সোনার বাংলা ট্রেনের চালক সিগন্যাল না মেনে ভুল লাইনে প্রবেশ করেছে। এ কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন : কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

রেলওয়ের এই মহাপরিচালক আরও বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জেলা প্রশাসকের (ডিসি) গঠন করা পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন বলেন, তদন্ত চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা