সারাদেশ

ইউপি ভবন থেকে ১৩ বস্তা চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ইউনিয়ন পরিষদের অফিস থেকে ১৩ বস্তা চাল পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিজিডির এ চাল উদ্ধারের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে হল রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ১৩ বস্তা বিজিডির চাল দেখতে পাওয়া যায়।

নবনির্বাচিত চেয়ারম্যান কাজী সায়্যিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান আমাদেরকে দায়িত্ব হস্তান্তরকালে অবণ্টনকৃত চালের বস্তাগুলো দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।

সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া বলেন, বিজিডির চালগুলো সুবিধাভোগীরা না নেওয়াতে রয়ে গেছে।

আরও পড়ুন: অস্থির তেলের বাজার

ইউপি সচিব মো. আবুল হোসেন বলেন, রুমের চাবি চেয়ারম্যানের কাছে থাকে এবং তিনি বণ্টন না করে রেখে দিয়েছেন। এই বিষয়ে কিছু জানি না এবং চেয়ারম্যান আমার কথা শুনত না।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ১৩ বস্তা চাল জব্দ করা হয়েছে এর মধ্যে ভাল ২ বস্তা চাল নতুন চেয়ারম্যানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা