সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় টিসিবির পণ্য কিনে বাড়ি ফেরার পথে গরুবোঝাই ভটভটির চাকায় পিষ্ট হয়ে আকুল হোসেন (৪৫) নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২) বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া নতুনবাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকুল হোসেন উপজেলার হারোয়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

অপরদিকে, বিকেল ৩টায় নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি উল্টে তরিকুল ইসলাম নামে এক চালকের মৃত্যু হয়েছে। উপজেলার লালপুর- ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত তরিকুল উপজেলার বাকনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, গুরুদাসপুর থেকে লালপুরগামী দ্রুতগতির একটি গরুবোঝাই ভটভটি বনপাড়া নতুনবাজার এলাকায় আকুল হোসেনকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বেসরকারি আমিনা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, লালপুরে নবীনগর এলাকায় ইট বোঝায় পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ইটের নীচে চাপা পড়ে ট্রলি চালক তরিকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতত ঘোষণা করেন।

আরও পড়ুন: আদালত অবমাননা করছেন নিপুণ

বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় পুলিশ ভটভটিচালক মিজানুর রহমানকে আটক করেছে। ভটভটিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফজলুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা