সারাদেশ

ঠাকুরগাঁও-রাণীশংকৈলে শিক্ষকদের মানববন্ধন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জমির মালিকানা নিয়ে দ্বন্দের জেরে একজন শিক্ষককে মারধরের প্রতিবাদে এবং দ্রুত আসামিকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে রানীশংকৈল বন্দর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।

আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক আহম্মেদ হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন আহবায়ক আনিসুর রহমান বাকি, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আওয়ামী লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, মহিলা আওয়ামী লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,

এছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রধান শিক্ষক রহিমা খাতুন, ফরিদা ইয়াসমিন, ফারজানা আক্তারি, আহত সহকারি শিক্ষক মকবুল হোসেন ও আজিজার রহমান প্রমুখ।

১৯৮২ সালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিস স্থাপন করা হয়। গত রোববার (২০ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির পুরনো ঘর মেরামত করতে গেলে একটি গ্রুপ তাদের উপর চড়াও হয় এবং ২ শিক্ষক আহত হয়। এতে শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক আহসান হাবীব বাদী হয়ে মফিজুল ইসলাম ও ওসমান গণিসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

আরও পড়ুন: সার্চ কমিটিতে ১০ নাম চূড়ান্ত

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, শিক্ষকদের একটি স্মারকলিপি হাতে পেয়েছি। থানার ওসিকে মামলা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা