সংগৃহীত
শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা কুবি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষক সমিতির আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আবাসিক হলগুলোও বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়ালি ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বুধবারের (১ মে) মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, শিক্ষকদের দাবির ব্যাপারে একটি এবং গত রোববারের ঘটনা তদন্তে আরেকটি কমিটি গঠনের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন : হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু

কুবি উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈনের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। উপাচার্য লাঞ্ছিত, শিক্ষকদের দু’পক্ষে হাতাহাতি, থানায় অভিযোগ, মানববন্ধনসহ নানা কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত। আবদুল মঈনের অপসারণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা। এরপর রাতেই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে। এদিকে এরই মধ্যে নানা অভিযোগে গত আড়াই মাসে ১৯ জন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক আবদুল মঈন ২০২২ সালের ৩১ জানুয়ারি কুবিতে যোগদান করেন। উপাচার্যের মেয়াদ শেষের অনেক আগেই তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষকদের একটি অংশ। গত রোববার (২৮ এপ্রিল) প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীর ধস্তাধস্তি ও হাতাহাতি হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা