ছবি: সংগৃহিত
শিক্ষা

টেম্পুচাপায় কলেজছাত্রী নিহত

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের কালুরঘাটে টেম্পুর নিচে চাপা পড়ে ফাতেমা তুজ জোহরা (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে।

আরও পড়ুন: এসি বিস্ফোরণে আহত ব্যক্তির মৃত্যু

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফা বাড়ির মো. হাসানের মেয়ে।

এই ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) রাতে নিহত কলেজছাত্রীর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পু চালকের বিরুদ্ধে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইনে বোয়ালখালী থানায় মামলা করেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

ঘাতক টেম্পু চালক উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ার আবু বক্করের ছেলে রেজাউল করিম জিসান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে টেম্পুচালক রেজাউল করিম জিসানকে (২১) আটকের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আবু মুসা জানান, ফেরিতে ওঠার ব্রিজে মধ্যে একটি টেম্পুর নিচে চাপা পড়ে মেয়েটি। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

প্রাথমিকভাবে জানা যায় গাড়িটি হঠাৎ করে পেছনের দিকে আগাতে থাকে। এ সময় গাড়ির পেছনে চাপা পড়ে ফাতেমা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, ঘটনার সাথে সাথেই টেম্পুটি জব্দ করে টেম্পু চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর চালককে গ্রেফতার দেখিয়ে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা