সংগৃহীত ছবি
সারাদেশ

উত্তরবঙ্গে পেট্রলপাম্পে ধর্মঘট প্রত্যাহার 

জেলা প্রতিনিধি: পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: ট্রাকচাপায় যুবক নিহত

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ নিয়ে দুপুরে পেট্রলপাম্পের মালিক সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দাবি করেন- সড়ক ও জনপথ বিভাগ অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান চালায়। পাম্প মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা।

আরও পড়ুন: টঙ্গী ইজতেমায় আরও ১ জনের মৃত্যু

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, তদন্ত কমিটি গঠন করে সড়ক ও জনপথ বিভাগের দোষ পেলে ক্ষতি পূরণ দেওয়া হবে। তদন্ত চলাকালে আর কোনো পাম্পে এ ধরনের অভিযান চালানো হবে না।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনে আফরোজা, পুলিশ সুপার জিদানাল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন, আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোমানা আফরোজ, টিএমএসএসের কর্ণধর প্রফেসর ড. হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা