সংগৃহীত ছবি
বাণিজ্য

চালের বাজারে আগুন, বাড়তি মশলার দামও

নিজস্ব প্রতিবেদক: এক মাসের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে ১০-১৫ টাকা। এ ছাড়া পেঁয়াজ-কাঁচামরিচ কিংবা আদা-রসুনের মতো পণ্য আগের দামে পাওয়া গেলেও আগুন ঝরছে এলাচী ও অন্যান্য মশলাজাত পণ্যে।

আরও পড়ুন: বেগুন নেমেছে ৮০'র ঘরে

রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, গত এক মাসে মিনিকেট ৭০ থেকে বেড়ে ৮৫ টাকা, আটাশ ৫৫ থেকে বেড়ে ৬৫ এবং পাইজাম বিক্রি হচ্ছে ৫০ থেকে বেড়ে ৬০ টাকায়।

শুধু চাল নয়, বেড়েছে মশলার দামও। প্রতিকেজি এলাচ বিক্রি হচ্চে ৩ হাজার থেকে বেড়ে ৫ হাজার ২০০ টাকা। তবে, সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি এখনও।

এদিকে, শীতকালীন কিছু সবজির দাম কম থাকলেও বেগুন, বরবটি, করলাসহ বিভিন্ন সবজির দাম । এ ছাড়া মাছ ও মাংসের দাম গেল কয়েক সপ্তাহের তুলায় স্থিতিশীল।

ক্রেতারা বলছেন, ডাল-চিনিসহ যেসব পণ্যের দাম কমেছে তা আরও সহনীয় পর্যায়ে আসা উচিত। অন্যদিকে বাজার সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা