সারাদেশ

রাজশাহীতে ডিজিটাল আইনের মামলায় কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর পোস্ট দেওয়ায় ডিজিটাল আইনের পৃথক দুটি ধারায় এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এ অর্থ অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তৌফিক সিদ্দিক তরফদার ওরফে তড়িৎ তরফদার (৫২)। নওগাঁ সদর উপজেলার চকদেব ডাক্তারপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত আবদুর রহমান তরফদার।

এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট একই গ্রামের এক নারী (৫৫) তৌফিক সিদ্দিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে একটি ধারায় আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড। অন্য আরেকটি ধারায় আদালত আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন

তিনি আরও জানান, আদালত বলেছেন একটি সাজা শেষ হলে অন্যটি কার্যকর হবে। আর ভুক্তভোগী পাবেন জরিমানার অর্থ। এ রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা