সারাদেশ

মাদারীপুরে তিন ডাকাত গ্রেফতার

শফিক স্বপন, মাদারীপুর: ডাকাতি ও দস্যুতা মামলায় আন্ত:জেলা ডাকাত দলেন তিন ডাকাতকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টায় মাদারীপুরের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

ডাকাতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ডাকাতদের আদালতে প্রেরণ করেন।আটককৃত ডাকাতরা হলেন জেলার কালকিনি উপজেলার চরঠেঙ্গামারা গ্রামের মনির বেপারী (৪৬), শিবচর উপজেলার মির্জারচর গ্রামের হাসান মুন্সি (৩৮) ও একই উপজেলার নলগোড়া গ্রামের মিজান বেপারী (৪০)।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত ১১ জানুয়ারী মাদারীপুরের ডাসার উজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মনির হোসেনের বাড়ীতে সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতি করে। এর কয়েক দিন পরে ১৭ জানুয়ারী একই উপজেলার কর্ণপাড়া গ্রামের আবু তালেব মাস্টারের বাড়ীতে ও ২২ জানুয়ারী রাজৈর উপজেলার মুছাকান্দি গ্রামের সোনিয়া আক্তারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। এসব ডাকাতির ঘটনায় ডাসার থানায় দুইটি ও রাজৈর থানায় একটি মামলা হয়।

আরও পড়ুন: নাটোরে অস্ত্র ব্যবসায়ী আটক

এসব ঘটনায় বিভিন্ন সময়ে মোট ১০ জন ডাকাতকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুসারে ঢাকা ও শিবচর থেকে শুক্রবার রাতে তিন ডাকাতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসপি আরও বলেন, ডাকাতরা এই তিনটি ঘটনা সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এছাড়া এরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছেন। এদের প্রত্যেকের বিরুদ্ধে মাদারীপুরের বিভিন্ন থানাসহ দেশের অন্য জেলাও ডাকাতির মামলা রয়েছে। আকটকৃত ডাকাতদের রোববার বেলা আড়াইটায় মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন, এসআই শরীফ আব্দুল রশীদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা