সারাদেশ

ফয়েজ আহমদের দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহমদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। পরে হলেও, এ বছর প্রথম তার স্মরণ সভা হয় তার জন্মভূমি মুন্সীগঞ্জে। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে এ স্মরণ সভা হয়।

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই- হাসান তুহিনের সভাপতিত্বে আলোচনা করেন, সরকারি হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক লেখক শফীকুল ইসলাম, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান, কবি জাকির সাঈদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মু. আবু সাইদ সোহান, গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল, কবি অনু ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, প্রয়াত ফয়েজ আহমদ ২ মে ১৯২৮ সালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলেভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোলাম মোস্তফা চৌধুরী ও মাতার আরজুদা বানু। তিনি ১৯৪৮ সাল থেকে ৩৫ বছর সাংবাদিকতা করেছেন। ১৯৫২ সালে অসাম্প্রদায়িক লেখক সংগঠন ‘পাকিস্তান সাহিত্য সংসদ’ এর প্রথম সম্পাদক ছিলেন। ১৯৪৯ সালে মুসলিম লীগের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম একজন ব্যক্তি ছিলেন।

আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে পণ্য দেবে সরকার

সাহিত্য- কর্ম সম্পাদনা তিনি, ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন ঢাকার প্রাচীন ও সুবৃহৎ আর্ট গ্যালারী ‘শিল্পাঙ্গণ’। ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার। ১৯৮০, ১৯৮২ সালে ভাসানী স্মৃতি পুরস্কার ও ১৯৯১ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি ১৯১২ সালে ২০ ফেব্রুয়ারি ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা