সারাদেশ

সৈয়দপুরে সাত দশকেও নির্মাণ হয়নি কেন্দ্রীয় শহীদ মিনার

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর একটি মিশ্রভাষার শহর। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রচিত হয়েছে এ শহরে।

দেশপ্রেম ও বাঙ্গালি চেতনা বুকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করছে এখানকার কয়েক প্রজন্ম। ভাষা অন্দোলনের পেড়িয়ে গেছে ৬৯ বছর। এখনও নীলফামারীর সৈয়দপুরে কোনও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি। উপজেলা ও পৌর প্রশাসন একে অপরকে দোষারোপের মাধ্যমে বরাবরই দায়িত্ব এড়িয়ে চলছে।

সরেজমিন দেখা গেছে, দেশের ব্যতিক্রমী সৈয়দপুর শহর অবাঙালি প্রধান হওয়ায় এখনো বাংলার পাশাপাশি উর্দু ভাষায় মাইকিং, মসজিদে খুতবা, ওয়াজসহ পাড়া-মহল্লায় আলোচনা সভাও হচ্ছে। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এ শহরে আজও এর পরিপূর্ণ প্রয়োগ লক্ষ করা যায়নি।

শহরের উত্তরকোনে রেলওয়ের এবং পশ্চিমকোনে সৈয়দপুর সরকারি কলেজের রয়েছে নিজস্ব শহীদ মিনার। বিজয় ও স্বাধীনতা দিবসে রেলওয়ের এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের নির্মিত নিজস্ব শহীদ বেদিতে প্রতিবছর উপজেলার কয়েক লাখ মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে।

সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক আরিফুল ইসলাম বলেন, প্রথম শ্রেণির পৌরসভা বছরে কোটি কোটি টাকার বাজেট ঘোষণা করলেও শহীদ মিনার নির্মাণের জন্য তারা কোনও বরাদ্দ রাখে না।

আরও পড়ুন: বিএনপি থেকে আক্তারুজ্জামানকে বহিষ্কার

এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান জানান, এ সংক্রান্ত একটি প্রস্তাবনা বিশ্বব্যাংকে দেওয়া আছে। তবে জায়গা পাওয়া না যাওয়ায় শহীদ মিনার নির্মাণ সম্ভব হচ্ছেনা।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসেন বলেন, উপজেলার আগামী মাসিক সভায় এ ব্যাপারে আলোচনা করে খুব দ্রুত শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা