শবনম ফারিয়া
বিনোদন

আমি খেলা ঠিকঠাক বুঝি না

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে পোস্ট করে লিখেছেন, সবাই জানতে চাচ্ছে কোন টিম সাপোর্ট করি! যেহেতু খেলা ঠিকঠাক বুঝি না, খেলা দিয়ে কাউকে সাপোর্ট করা ঠিক হবে না। রোববার (২০ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুকে এমনটাই জানালেন তিনি।

আরও পড়ুন: লড়াই শেষ ঐন্দ্রিলার

এই অভিনেত্রী বলেন, আমি ভাই সুন্দরের পূজারি, অনেক গবেষণা করে যা বুঝলাম, স্পেনের চেয়ে সুন্দর প্লেয়ার আর কোন টিমে নাই। সো, যা বুঝি না তা নিয়ে বেশি মাথা না ঘাটাই , আমি বরং স্পেনই সাপোর্ট করি!

প্রসঙ্গত, ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ফুটবল মহাযজ্ঞকে ঘিরে এখন সরগরম গোটা দুনিয়া। বরাবরের মতো বাংলাদেশও মেতেছে এই আয়োজনকে ঘিরে। বাংলাদেশে ফুটবল ভক্তদের একটা বিরাট অংশ বিশ্বকাপের সময় ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন করে। তারই প্রতিফলন দেখা যায় বাড়ি বাড়ি উড়ানো পতাকা বা ভক্তদের গায়ে পরা জার্সিতে।

এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। ম্যাচটি হবে আল বাইত স্টেডিয়ামে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা