সারাদেশ

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ৭৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার ( ১৭ জানুয়ারি ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হুমায়ুন কবিরর নেতৃত্বে অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা গ্রামের জনৈক ব্যক্তির বসতবাড়ীর দক্ষিনে কাঁচা রাস্তার উপর থেকে ৩৬পিস ইয়াবাসহ ওই এলাকার মৃত হাছেন আলীর পুত্র ইউসুফ আলীকে (৪০) আটক করা হয়।

অপরদিকে থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ধরণীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে ৩৯পিস ইয়াবাসহ হামিদুল ইসলাম হামিদকে (৩৫) আটক করা হয়।

আরও পড়ুন: নতুন ঘরে উঠলো ১৭ বছর গর্তে থাকা সেই দম্পতি

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক হামিদুল ইসলাম হামিদ উলিপুর পৌরসভার কৈপাড়া বর্তমানে ধরণীবাড়ী সরকারপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা