সারাদেশ

সুবর্ণচরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুবর্ণচর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সুবর্ণচর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার চর আমানউল্যা জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলোসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আ’লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না

এ সময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সাবেক উপজেলা সভাপতি এবিএম জাকারিয়াকে পুনরায় সভাপতি, সাবেক সাধারণ সম্পাদককে পুনরায় সাধারণ সম্পাদক ও এডভোকেট সারোয়ার উদ্দিন দিদারকে সাংগঠনিক সম্পাদক এবং কামরুল আহসানকে দফতর সম্পদক করে আগামী দু বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট সুবর্ণচর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন আলহাজ্ব মো. শাহজাহান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা