সারাদেশ

উলিপুরে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে রাস্তার কাজ শেষ হ‌তে না হ‌তেই বি‌ভিন্ন স্থানে কা‌র্পে‌টিং উঠ‌তে শুরু হ‌য়েছে। স্থানীয়‌দের অভিযোগ, নিন্মমা‌নের সামগ্রী ব্যবহার করায় ও প্রয়োজনীয় সামগ্রী কম দেয়ায় তিনদিনের মাথায় কা‌র্পে‌টিং উঠে এ প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ অবস্থায় ওই রাস্তা দি‌য়ে যান চলাচলসহ জনসাধারণকে চরম ভোগা‌ন্তিতে পড়‌তে হ‌চ্ছে। এ‌তে ক‌রে স্থানীয় মানুষজনের মা‌ঝে তীব্র ক্ষোভের সঞ্চার হ‌য়ে‌ছে। ত‌বে উপ‌জেলা প্রকৌশলীর দা‌বি, স্থানীয় লোকজন কা‌র্পে‌টিং সাবল দি‌য়ে তু‌লে ফেলছে।

জানা গেছে, উপজেলার দলদ‌লিয়া ইউ‌নিয়‌নের তেজারমোড় থে‌কে ফ‌কিরপাড়া গ্রা‌মের মৃত নুর ইসলা‌মের বা‌ড়ি পর্যন্ত ২০২০-২১ অর্থবছরে ১৫৪৫ মিটার পাঁকা রাস্তার সংস্কার কা‌জের দরপত্র আহবান করা হয়। ৪২ লাখ ৯৬ হাজার ৩শত ৯৪ টাকার সংস্কার কাজের দা‌য়িত্ব পান রংপুরের এনএন এন্টারপ্রাইজ। কাগ‌জে কল‌মে এনএন এন্টারপ্রাইজ ঠিকা‌দা‌রী প্রতিষ্ঠানের নাম থাক‌লেও কাজটি কিনে নেন উ‌লিপু‌রের বিশিষ্ট ব‌্যবসায়ী মাসুদ রানা। গত বুধবার রাস্তাটির কা‌র্পে‌টিং কাজ শুরু ক‌রা হয়। কিন্ত নিন্মমানের সামগ্রী দি‌য়ে দায়সাড়াভাবে কার্পে‌টিং করায় তিনদি‌নের মাথায় তা উ‌ঠে যা‌চ্ছে।

স্থানীয় বা‌সিন্দা হযরত আলী (৯০), রুপালি (৪৫), আবু সু‌ফিয়ান (৪২), রিকশা চালক শ‌হিদুল ইসলাম (৪৬)সহ একাধিক ব্যক্তি জানান, রা‌তের আধাঁরে এ‌সে পিচ করেন ঠিকাদা‌রের লোকজন। সকা‌লে উ‌ঠে দে‌খি কোন রক‌মে পিচ করেছে। বি‌ভিন্ন স্থা‌নে ফাটল দেখা দেয়ায় কাজ করার তিনদি‌নের মাথায় কা‌র্পে‌টিং উ‌ঠে যা‌চ্ছে। এ রকম ভালো করার থেকে আগেই রাস্তাটা ভালো ছিলো বলেও জানান তিনি।

এ বিষ‌য়ে ব্যবসায়ী মাসুদ রানা জানান, বৃষ্টির দিন অনেক ঠান্ডা গেছে, আমার লোকজন ছিলো না, কতিপয় লোক বৃষ্টির সময় সাবল দিয়ে খুড়ে পিচ তুলে ফেলেছে।

তিনি আরো জানান, যেটুকু ক্ষতি হয়েছে আমি ঠিক করার ব্যবস্থা নিচ্ছি। মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এনএন এন্টারপ্রাই‌জের সা‌থে যোগা‌যোগ করা সম্ভব হয়‌নি।

আরও পড়ুন: বর্ণ বৈষম্যের দেশে হিরো আলম

দা‌য়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আকরাম হো‌সেন জানান, বুধবার ও বৃহস্প‌তিবার রাস্তা‌টির কাজ করা হয়। কিন্ত এস‌কে‌ভেটর (‌ভেকু) রাস্তা‌টির উপর দি‌য়ে যাওয়ায় এমনটা হ‌য়ে‌ছে। শু‌নে‌ছি স্থানীয় কিছু লোক কা‌র্পে‌টিং তু‌লে ফেলার চেষ্টা করছিলেন ব‌লেও জানান তি‌নি।

উপজেলা প্রকৌশলী কে.কে.এম সাদেকুল আলম বলেন, কাজের মান ভালো হয়েছে। এলাকার লোকজন পিকনিকের চাঁদা চেয়েছিলো সেটি না দেয়ায় সাবল দিয়ে কার্পেটিং তুলে ফেলছে। কিভাবে ভালো করা যায় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা