কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং
সারাদেশ
সৈয়দপুরে সড়ক নির্মাণ

কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : একদিকে কাজ চলছে, অন্যদিকে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। নিম্নমানের উপকরণে একেবারে নামকাওয়াস্তে কাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজের মান খারাপ হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করলেও পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

ফলে গায়ের জোরেই এমন অবস্থাতেই কাজ করে চলেছে ঠিকাদার। রাস্তা সংষ্কারে এমন অনিয়ম দূর্নীতির ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া ব্রীজ হতে পাঠানপাড়াগামী সড়কের শ্বাষকান্দর কাঙ্গালপাড়া ভাই ভাই মোড় থেকে প্রামাণিক পাড়া পর্যন্ত সংষ্কার করা হচ্ছে। ১ হাজার ৪শ' মিটার দৈর্ঘ্যরে এই সংষ্কার কাজের প্রায় তিনভাগ ইতিমধ্যে শেষ করা হয়েছে।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে রাস্তার কাজ শুরু করা হয়েছে। ঈদুল ফিতরের ৩-৪ দিন আগে সম্পন্নকৃত অংশে কার্পেটিং করা হয়। একাজে সোলিংয়ে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া বিছানোসহ কার্পেটিংয়ে পাথরের সাথে খুব কম পরিমানে বিটুমিন ব্যবহার করা হয়েছে। তাছাড়া খোয়ার উপর কোন প্রকার লিকুইড প্রলেপ দেয়া হয়নি। যে কারণে হাত দিয়ে টানতেই কার্পেটিংয়ের পাথর উঠে আসছে।

জিকরুল হক নামে ওই এলাকার একজন কৃষক সাংবাদিক দেখে রাস্তাার পাশের ক্ষেতে ধান কাটা বাদ দিয়ে ছুটে এসে বলেন, ঠিকাদার খুব খারাপ কাজ করেছে। এক ইঞ্চি কার্পেটিং করার কথা থাকলেও মাত্র আধা ইঞ্চি করেছে। এ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারের প্রতিনিধি বলেছে এভাবেই কাজ হবে। কার কি করার আছে করেন। এই রাস্তা বেশীদিন টিকবেনা বলে আশঙ্কা প্রকাশ করেন ওই কৃষক।

আরও পড়ুন : ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২

নাম প্রকাশ না করার শর্তে একজন স্কুল শিক্ষক বলেন, এত বাজে কাজ করা হয়েছে যে, এক সপ্তাহের মধ্যে পাথর উঠে যাচ্ছে। দায়সারা ভাবে কাজ করায় শেষ না হতেই অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে যেতে সমস্যা হচ্ছে।

এমনকি এলাকার লোকজন ধান খড় শুকাতে দেয়ার পর নাড়াচাড়া করার সময় পাথর উঠে আসছে। রাস্তার দুইপাশের অবস্থা আরও শোচনীয়। এলাকাবাসী প্রতিরোধ করায় ঠিকাদার বাকি কাজ বন্ধ রেখেছে।

আরও পড়ুন : ভারতের আসামে বন্যায় নিহত ৮

এব্যাপারে প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মোখছেদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী এ এস এম রেজা আলী জানান, এলাকাবাসীর অভিযোগ ঠিক নয়। কাজের মান ভালো। তারপরও বৃষ্টি হওয়ায় হয়তো কোথাও কোথাও একটু মাটি ডেবে সামান্য গর্ত হয়েছে। এটা হতেই পারে। রাস্তার কাজ এখনও শেষ হয়নি। বাকি কাজ শেষ করে যেখানে সমস্যা দেখা যাবে তা ঠিক করে নেয়া হবে।

তিনি জানান, ৭২ লাখ ৯ হাজার ২শ' টাকা বরাদ্দে এই কাজটি করছে মেসার্স মহসেনা এন্টারপ্রাইজ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কানিয়ালখাতার এই প্রতিষ্ঠানের বেশ সুনাম রয়েছে। তাই তাদের কাজ নিয়ে আমরা কখনই চিন্তিত নই। মেয়াদকালে কোন ত্রুটি হলে তারা তা মেরামত করে দিবে।

আরও পড়ুন : জাজিরায় ৫টি বনবিড়াল অবমুক্ত করলো বনবিভাগ

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহাবুবুল আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর সাইড ম্যানেজার বিদ্যুৎ রাস্তার সমস্যার কথা স্বীকার করে মোবাইলে জানান, ঠিকাদার নীলফামারী জেলা আওয়ামীলীগের নেতা। তাই তার কাজ নিয়ে অহেতুক বাড়াবাড়ি না করাই ভালো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা