বেগমগঞ্জে সাবেক স্বামীর হামলায় ডাক্তার স্ত্রী আহত
সারাদেশ

বেগমগঞ্জে সাবেক স্বামীর হামলায় ডাক্তার স্ত্রী আহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জে পারিবারিক ও সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক স্বামী ডাক্তার আলাউদ্দিনের হামলার শিকার হয়ে ডাক্তার স্ত্রী আসমাতুন নেসা (৪২) গুরুত্বর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

মঙ্গলবার ( ১৭ মে ) রাতে এ ঘটনায় ভিকটিম ডাক্তার আসমা তার স্বামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভিকটিম ডাক্তার আসমা বেগমগঞ্জ চৌমুহনীর একটি ক্লিনিকে প্রাইভেট ডাক্তার। অপরদিকে তার সাবেক স্বামী ডাক্তার আলাউদ্দিন নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের শিশু বিভাগরে সহকারী অধ্যাপক। তাদের দুই সন্তান রয়েছে।

ভিকটিম ডাক্তার আসমা অভিযোগ করে জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ডাক্তার আলাউদ্দিনের সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমরা দুইজনেই আলাদা থাকি।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

গত সোমবার সন্ধ্যায় আমার শিশুকে বেগমগঞ্জ প্রাইম-২ হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে আমার সাবেক স্বামী ডাক্তার আলাউদ্দিন আমাকে দেখে উত্তেজিত হয়ে গালমন্দ করে এক পর্যায়ে চেয়ার ছুড়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

পরে রাতে আমি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। আমি এর সঠিক বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাক্তার আলাউদ্দিন অভিযোগ নাকচ করে বলেন, আমি মারধর করিনি। বরং আসমা উল্টো আমাকে আঘাত করতে আসে এসময় ধস্তধস্তিতে হয়তো আঘাত লাগতে পারে। তার সাথে আমার ২০২০সালে ছাড়াছাড়ি হয়ে যায়।

আরও পড়ুন : ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২

সে আমার বিরুদ্ধে আরোও অনেক মামলা করেছে সেগুলো খারিজ হয়ে গেছে। সে আমার ফ্ল্যাট দখল করে রাখছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা