বোয়ালমারীতে আনসার ভিডিপি'র সমাবেশ অনুষ্ঠিত
সারাদেশ

বোয়ালমারীতে আনসার ভিডিপি'র সমাবেশ অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : "শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আনসার ভিডিপির উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

বুধবার ( ১৮ মে ) দুপুরে বোয়ালমারী জেলা পরিষদ অডিটোরিয়ামে মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন।

আরও পড়ুন : ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, সিনিয়র ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জুয়েল মণ্ডল ও উপজেলা প্রশিক্ষিকা মীনাক্ষী বিশ্বাস । অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আনসার, ভিডিপি সদস্যদের হাতে ৫টি বাই-সাইকেল, ৪ টি টর্চ লাইট, ১০ টি ছাতা ও ২০০টি শান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের আনসার ভিডিপির সদস্যবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা