সারাদেশ

মুন্সীগঞ্জে বাদামের খোসায় সরস্বতী পূজামণ্ডপ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার নয়াপাড়ায় বাদামের খোসা দিয়ে দেবী সরস্বতীর পূজামণ্ডপ সাজানো হয়েছে এক অপূর্ব শৈলীতে। শনিবার সকাল থেকেই উৎসুক মানুষের সমাগম ঘটতে দেখা যায়। দুইদিনব্যাপী চলবে পূজা উদযাপন। সরেজমিন, আজ রোববারও (৬ ফেব্রুয়ারি) দেখা দেখা গেছে লোকে লোকান্ন এ পূজা মণ্ডপে। প্রতি বছরের মতো এবারও নতুন রূপে সাজানো হয় দেবী সরস্বতীকে।

শিশু বিশেষজ্ঞ ডা. দীনেশ মণ্ডলের বাড়ির আঙিনায় ‘নয়াপাড়া নবীন সংঘে’র সদস্যরা নতুন শৈল্পিক ছোঁয়ায় এ পূজামণ্ডপ তৈরি করে। এক যুগপূর্তি উপলক্ষে এ ব্যতিক্রমী আয়োজন নবীন সংঘ। সদস্য ছাড়াও কাজে সহযোগিতা করেছে বাড়ির নারী ও শিশুরা। বিভিন্ন হাটবাজার থেকে বাদামের খোসা দিয়ে সংগ্রহ করে পূজামণ্ডপ, গেট ও প্রতিমা তৈরি করা হয়। এতে ৮০ কেজি বাদামের খোসা লাগে। পূজামণ্ডপটি তৈরি করতে সময় লেগেছে দেড় মাস।

নয়াপাড়ার নবীন সংঘের সাংগঠনিক সম্পাদক লোকনাথ দাস বলেন, ‘মুন্সীগঞ্জের মিরকাদিম, বেতকা মুন্সীরহাটসহ বিভিন্ন এলাকা থেকে বাদামের প্রায় ৮০ কেজি খোসা কিনে এনেছি। নবীন সংঘের সব সদস্যরা কাজল চন্দ্র দাসের নেতৃত্বে কাজ করেছেন। এখানে কোনো পেশাদার শিল্পী নেই। আমাদের সংঘের সদস্য কেউ কাঠমিস্ত্রি, কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী। গেটসহ পূজামণ্ডপ তৈরিতে আমাদের দিনরাত খেটে প্রায় দেড় মাস সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।’

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস বলেন, ‘নবীন সংঘের সভাপতি ড. দীনেশ মণ্ডলের বাড়িতে আমরা সবসময় সরস্বতী পূজার আয়োজন করি। প্রতিমা এনেছি শহরের মুন্সীরহাট থেকে। তারপরে প্রতিমা সাজানোর কাজ করতে হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে কাজ করছি। এর আগেও আমরা ৫০ হাজার কফি কাপ দিয়ে প্রতিমা গড়েছিলাম। এবার ককশিট, কাঠের গুঁড়া, দড়ি দিয়ে সাজানো হয়েছে প্রতিমা ও পূজার মঞ্চ। তবে প্রধান উপাদান বাদামের খোসা।

আরও পড়ুন: ই-কমার্স নিবন্ধন অ্যাপের উদ্বোধন

দেখতে আশা শ্রীকান্ত দাস বলেন, সরস্বতী পূজাতে আমরা দেবী সরস্বতীর দেবী মূর্তি মণ্ডপে আনা হয়। শুনলাম নয়াপাড়ার মণ্ডপটি বাদামের খোসা ধারা তৈরি করা হয়েছে। তাই পূজা মণ্ডপটি দেখতে আসছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা