ছবি-সংগৃহিত
সারাদেশ

বোমাসহ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ১০টি বোমা, বোমা তৈরীর সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে এ অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি দল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল জব্বার পেশায় একজন গাছী। পাশাপাশি সে গোপনে বোমা তৈরী করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর থেকে তার বাড়ির আশেপাশে ঘিরে অভিযান শুরু করা হয়।

এক পর্যায়ে তার বসতবাড়ির শয়ন কক্ষের বাক্সের মধ্যে মাটির হাড়িতে রাখা ৫টি ও দুটি প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্যে রাখা ৫টি বোমা উদ্ধার করা হয়। এ সময় আরো পাওয়া যায় বোমা তৈরীর সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম।

ওসি আরও বলেন, বোমাগুলো পানিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা