ছবি-সংগৃহিত
সারাদেশ

৩১ কেজির বাঘাইড় অনলাইন বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে জেলে আছর আলীর জালে ধরা পড়েছে ৩০ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশালাকার একটি বাঘাইড়।

পরে শনিবার (৫ জানুয়ারি) বাঘাইড়টি ‘প্রান্তিক’ নামে একটি অনলাইন অরগানিক শপের মাধ্যমে বিক্রি করা হয়।

প্রান্তিকের সদস্য মারুফ জানান, বাঘাইড় মাছটি ওজনে ৩০ কেজি ৫০০ গ্রাম। ব্রহ্মপুত্র নদে প্রায়ই বিশালাকার বাঘাইড় ধরা পড়ে। মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বাঘাইড় একটি গভীর পানির মাছ। ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে মাঝেমধ্যে এরকম মাছ ধরা পড়ে। তা বিক্রি করে এ অঞ্চলের জেলেরা লাভবান হচ্ছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা