ছবি : সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আগুনে ৫০ ঘর পুড়ে ছাই

বদরুল ইসলাম বিপ্লব: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর পাইকপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৫০টিরও বেশি টিনসেড ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লাখ টাকা নির্ধারণ করেছে দমকল বাহিনী।

বুধবার রাত সোয়া ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের জেলা ইনচার্জ ফারহাদ হোসেন। স্থানীয় বাসিন্দা ইয়াদুর রহমান বলেন, পাশের বাড়িতে আগুন লাগে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি। আগুনে ১৩টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

কফিল উদ্দীন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আগুনে যেসব মানুষগুলোর ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। প্রত্যেকটা ঘরের কোনকিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চালডাল খাতা কলম, টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেল। মহিম নামে একজন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ওই পরিবারগুলোর ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মনে করছি এটাই বুঝি এ জেলার সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। একসঙ্গে এতগুলো ঘর আর কোথাও পুড়েনি।

ফায়ার সার্ভিসের জেলা ইনচার্জ ফারহাদ হোসেন বলেন, একটি ইউনিট আড়াই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুনের সুত্রপাত এখনো জানা যায়নি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহম্মদ সামসুজ্জামান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের মাঝে খাদ্য সামগ্রী সহ কম্বল বিতরণ করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা