ছবি : সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। গ্রেফতারকৃত মো.সাদ্দাস হোসেন (২৮) সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবাগ্যা গ্রামের খলিল মিয়ার নুতন বাড়ির মো. খলিল উল্যার ছেলে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে। এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের উত্তর নাজিরপুর গ্রামের কাজী বাড়ির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

এ সময় তার হেফাজত থেকে ১টি স্টেথোস্কোপ, ১টি সাদা কাগজের বাক্সে ১০টি চশমা, ১টি আইডি কার্ড, রোগি দেখার ভুয়া প্রেসকিপশন, ২টি ভুয়া ভিজিটিং কার্ড, সাংকেতিক চিহ্ন সম্বলিত চোখের দৃষ্টি পরীক্ষার ১টি ভিশন কার্ড, ১টি ভুয়া চিকিৎসা প্যাড, ২টি সীম যুক্ত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,একাডেমী সার্টিফিকেট ধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন পরিচয়ে মেডিসিন, শিশু ও চক্ষু রোগী দেখার অপরাধে (ভুয়া ডাক্তার) সাদ্দামকে গ্রেফতার করা হয়। আসামিকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে, একাডেমি সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলক ভাবে টাকা গ্রহণ করে আসছে বলে স্বীকার করে।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা