ছবি : সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে সালিশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

গিয়াস উদ্দিন রনি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় গ্রাম্য সালিশি বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ইমন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত ইউপি সদস্যরে নাম আজাদ হোসেন আরজু (৩৬)। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তবে তাৎক্ষণিক আহত অন্যদের নাম জানা যায়নি।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবদুল্ল্যাহ মিয়ারহাটের প্রাইমারি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত ১৭ জানুয়ারি আবদুল্ল্যাহ মিয়ারহাট বাজারের মাসুম মেম্বারের দোকানে পার্শ্ববর্তী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের রাব্বী নামে এক যুবকের সাথে স্থানীয় আমিন মেম্বারের ছেলে কচিকে তুই বলা এবং ইভটিজিংকে কেন্দ্র করে ঝগড়া হয়। এরপর বুধবার সন্ধ্যায় ওই ঘটনাকে কেন্দ্র করে আবদুল্ল্যাহ মিয়ারহাট ও অশ্বদিয়া ইউনিয়নের নেতৃস্থানীয় লোকজন বিষয়টি সমাধান করতে বৈঠকে বসে।ওই বৈঠকের এক পর্যায়ে সালিশের মধ্যে কথা কাটাকাটি লাগলে সালিশের বাহিরে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় ইউপি সদস্য আরজু সংঘর্ষ থামাতে গেলে লোহার আঙ্গেল দিয়ে তাঁর পিঠে ঘাই মেরে দেয় এক যুবক।

পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ইমন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত ইউপি সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা