সারাদেশ

সাভারে গ্যাসের তীব্র সংকট

নিজস্ব প্রতিনিধি : সাভার পৌর এলাকার অনেক স্থানে দিনের বেশির ভাগ সময় গ্যাস থাকছে না। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাতে কিছুটা পাওয়া গেলেও তার পরিমাণ খুবই নগণ্য।

এ বিষয়ে পৌরবাসী একাধিকবার তিতাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জানালেও এ সমস্যার সমাধান হয়নি। পৌর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই বছর ধরে সাভার পৌর এলাকার বিভিন্ন মহল্লায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে রান্না করতে গিয়ে বিপাকে পড়ছে হাজারো মানুষ। নিরুপায় হয়ে অনেকেই এলপি গ্যাস, বৈদ্যুতিক চুলা ও মাটির তৈরি চুলা দিয়ে রান্নার কাজ সেরে নিচ্ছেন।

সাভারে ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা ফিরোজ আলম জানান, বাসা-বাড়িতে সারা দিনে দুই ঘণ্টাও ঠিকমতো গ্যাস পাওয়া যায় না। আর গ্যাসের চাপ এতটাই কম থাকে যে সামান্য পানিও গরম করা যায় না। অথচ আমাদের নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে। এ সমস্যা সমাধানে তিতাসের যারা দায়িত্বে আছেন তাদের এ ব্যাপারে মাথাব্যাথা নেই বললেই চলে।

পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা আব্দুর রহিম জানান, আবাসিক এলাকায় বৈধভাবে গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকলেও টাকা দিলেই মিলছে অবৈধ সংযোগ। সরিষার মধ্যে ভূত থাকলে তা রোধ করা কঠিন। তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে কতিপয় ঠিকাদার প্রকাশ্যেই অবৈধ সংযোগ প্রদান করছেন। এসব অবৈধ গ্যাস সংযোগে ঠিকাদার ও স্থানীয় দালালরা প্রতিটি বাড়ির মালিকের নিকট থেকে ৬০-৭০ হাজার টাকা নিয়েছে।

সাভার তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, তবে অবৈধভাবে এ সব গ্যাস সংযোগে স্থানীয় সরকারি দলের কিছু নেতাকর্মীও জড়িত রয়েছেন বলে।

সাভারস্থ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির উপ-ব্যবস্হাপক আব্দুল মান্নান জানান, গ্যাস সরবরাহ কম হওয়ায় আবাসিক এলাকাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস বিতরণ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে। গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে যে পার্থক্য এর জন্যই সমস্যাটা বেশি হচ্ছে। আমরা যে পরিমাণ গ্যাস পাই তা মোটামুটি সমানভাবে সরবরাহের চেষ্টা করি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা