সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আবারও নীলগাই ধরলো গ্রামবাসী

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীদের সহায়তায় আবারও বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। নীল গাইটি বিজিবির জিম্মায় আছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু ।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ নীল গাইটিকে ধরতে সক্ষম হয় এলাকাবাসী। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় তা বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

৬ষ্ট শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলেন, আমরা ১০ থেকে ১২ জন মাঠে খেলে বাড়ি ফিরছিলাম। আসার সময় দেখি নীল গাইটি মাঠে হাঁটছে। পরে আমরা জোরে নীলগাই নীলগাই বলে হৈ হুল্লোর করলে গ্রামবাসী চারদিক থেকে নীলগাইটিকে ঘেরাও করে ধরে ফেলে।

তমিজ উদ্দীন নামে একজন গ্রামবাসী বলেন, আমরা শিশুদের চিৎকারে সেখানে গিয়ে নীল গাইটিকে ঘেরাও করে ধরে ফেলি। অনেক ছোটাছুটির পর ধরতে সক্ষম হই। নীলগাইটি অনেক শক্তিশালী সামলানো যাচ্ছিলো না। তাই দড়ি দিয়ে বেঁধে চেয়ারম্যানকে মোবাইলে ডাকি।

গ্রামবাসীর বরাত দিয়ে চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, বিকালের দিকে একটি নীলগাই ভারতীয় কাটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে ৪৫ মিনিটের মধ্যে ধরে ফেলে। তারপর তারা আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে খবর দেই। আমার এবং ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীলগাইটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, নীল গাইটিকে গ্রামবাসী ধরলে, খবর পেয়ে সেখানে যাই। উপজেলা প্রাণি চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ রয়েছে। নীল গাইটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা