সারাদেশ

নোয়াখালীতে প্রেমে ব্যর্থ হয়ে ফাঁস দিল কিশোরী

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম মির্জানগর গ্রামের অজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা আক্তার (১৬) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম মির্জানগর গ্রামের অজি বাড়ির মহিন উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। খবর পেয়ে একই দিন রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মারুফা পরিবারের সাথে ঢাকায় থাকত। সেখানে তার সাথে ফয়সল নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয়। এর জের ধরে গত ৩০ ডিসেম্বর সে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। পরে তার বাবা এ ঘটনায় ঢাকার বংশাল থানায় একটি মামলা করেন। মামলার জের ধরে গত ৩ জানুয়ারি মারুফাকে পুলিশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এর মধ্যে গ্রামের বাড়িতে তার দূর সম্পর্কের এক দাদা মারা যায়। এ জন্য পরিবারের সদস্যরা তাকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার সন্ধ্যায় তাদের পুনরায় ঢাকা ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নকক্ষে সে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত বিষয় নিয়ে হতাশায় ও ক্ষোভে আত্মহত্যা করেছেন মারুফা।

পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা