সারাদেশ

উলিপুর প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে কুড়িগ্রামে উলিপুর প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল দশটায় এ উপলক্ষে প্রেসক্লাব চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হল রুমে কেক কাটার মধ্য দিয়ে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র ক্লাবের আহ্বায়ক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আনুছুর রহমান মিয়াজি।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সাপ্তাহিক কলমজমিন পত্রিকার সম্পাদক ও মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু সাঈদ সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম সরদার, দলদলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলী সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সদস্য খোলা কাগজের প্রতিবেদক মনজুরুল হান্নান, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি আলহাজ্ব নুরবক্ত মিয়া, দেশ রুপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি পরিমল মজুমদার মুকুল, ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান, করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সুভাষ সাহা ভজন ও আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল আলম বাবুল প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা