সারাদেশ

নীলফামারীতে মাইক্রোবাসে লক্ষাধিক ইয়াবা , আটক ১

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। অভিযোনে সহায়তা করেছে নীলফামারী থানা পুলিশ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড় এলাকা থেকে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ করা হয়। এ সময় চালক ইমরান হোসেনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো-ঘ- ১৩-০৯৩৩ মাইক্রোবাসটি সিলেট থেকে আসছিল। প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসে লাল ও কালো টেপে মোড়ানো প্রায় এক লাখ পিস ইয়াবা বড়ি রয়েছে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, আটক গাড়ি চালক ইমরান হোসেনের কাছে তথ্য সংগ্রহের কাজ চলছে। সে জানিয়েছে, নীলফামারী শহরে তাকে কেউ রিসিভ করবে।

সান নিউজ/আমিরুল হক/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা